Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শনিবার, 17 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
ব্রেকিং নিউজ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

আলজেরিয়ায় দাপ্তরিক ভাষার মর্যাদা হারাচ্ছে ফ্রেঞ্চ

📅 05 April 2022, 04:25 PM | 👁️ পঠিত: 26 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
আলজেরিয়ায় দাপ্তরিক ভাষার মর্যাদা হারাচ্ছে ফ্রেঞ্চ
আন্তর্জাতিক ডেস্ক:: আলজেরিয়ায় ফরাসি ভাষার পরিবর্তে দাপ্তরিক ভাষা হিসেবে আরবি ভাষা ব্যবহার করতে যাচ্ছে। বিশ্বের অন্যতম এই বৃহৎ মুসলিম দেশটির সংস্কৃতি মন্ত্রী সোরায়া মৌলৌদজি সম্প্রতি ঘোষণা দেন, এখন থেকে ফরাসি ভাষার পরিবর্তে তার মন্ত্রণালয়ে দাপ্তরিক কাজে আরবি ভাষা ব্যবহার করবে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও বিষয়টি নিশ্চিত করেন ওই আলজেরীয় মন্ত্রী। ১৩০ বছর ধরে আলজেরিয়া শাসন করে ফ্রান্স।  ছয় দশক আগে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে মুসলিমপ্রধান এ দেশটি। গত বছরের সেপ্টেম্বরে আলজেরিয়া, মরক্কো ও তিউনেশিয়ার নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করার পর থেকে ফ্রান্সের সঙ্গে আলজেরিয়ার সম্পর্কের অবনতি ঘটে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]