Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শনিবার, 24 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

মার্কিন কূটনীতিকদের হত্যার ইরানি পরিকল্পনা ‘অনেক দূর এগিয়েছে’

📅 24 October 2026, 01:42 PM | 👁️ পঠিত: 10 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
মার্কিন কূটনীতিকদের হত্যার ইরানি পরিকল্পনা ‘অনেক দূর এগিয়েছে’

আন্তর্জাতিক ডেস্ক -

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে মার্কিন কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার চেষ্টা ইরান উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। সম্ভাব্য প্রাণহানির আশঙ্কা রয়েছে, এমন কয়েকটি সন্দেহভাজন ষড়যন্ত্র পরিকল্পনা ইতোমধ্যে ‘অনেক দূর এগিয়েছে’। এতে মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের উদ্বেগ বেড়েছে।

গত ২৩ অক্টোবরের একটি স্মারকলিপির বরাতে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এসব তথ্য জানিয়েছে।

ক্রমবর্ধমান হুমকির কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি মার্কিন দূতাবাসে কর্মী কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। কর্মকর্তারা আশঙ্কা করছেন, চলমান উত্তেজনা আরও বাড়লে তা বৃহত্তর সংঘাতে রূপ নিতে পারে। এতে ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন কর্মকর্তা ও কূটনৈতিক স্থাপনাগুলো আরও বেশি ঝুঁকির মুখে পড়তে পারে।

এদিকে ইরানের সমর্থনপুষ্ট ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সম্ভাব্য বৃহত্তর হামলা অভিযান নিয়েও নজর রাখছে ওয়াশিংটন। বিদ্রোহীরা সৌদি আরবের বাইরে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে হামলা ছড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর মধ্যে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নতুন করে হামলা চালানোর সম্ভাবনা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর এ ধরনের সামরিক অভিযান চালানো হতে পারে। এতে পুরো অঞ্চলে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।

 

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]