বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬.০০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ১ নভেম্বর রবিবার জাতীয় যুব দিবস ২০২৬, সিলেট কল্যাণ সংস্থার প্রথম কর্মীসভা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলে ৩য় প্রস্তুতি সভা ও ২০২৬ খ্রীষ্টাব্দের ৪১তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলের মতামতের উপর আগামী ২৬ অক্টোবর সোমবার সন্ধ্যা ৬.০০ ঘটিকায় ৪র্থ প্রস্তুতি সভা ও ২০২৬ খ্রীষ্টাব্দের ৪২তম সাপ্তাহিক সভার তারিখ নির্ধারণ করা হয়। সভায় সিলেট কল্যাণ সংস্থার পক্ষ থেকে ১ নভেম্বর রবিবার জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন পরবর্তী পর্যালোচনা সভায় অসচ্ছল ৫ জন যুবদের মধ্যে ৫টি সেলাই মেশিন ও সাংগঠনিক নেতৃবৃন্দদের মধ্য থেকে লটারী করে হরিমোহন রায়, মকসুদ আহমদ লাল, জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, মোঃ পিকুল হোসেন ও মোছাম্মাত নাজমিন বেগম এর মাধ্যমে সেলাই মেশিন বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়।
সভা থেকে প্রতিটি যুব ও কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে দালালমুক্ত করে যুববান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা এবং সরকারী প্রতিটি অফিসকে দালালমুক্ত করার জন্য আহবান জানানো হয়।
জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে এবং সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ মোঃ জিয়াউর রহমান। ১ নভেম্বর রবিবার জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষ্যে ৩০ অক্টোবর শুক্রবার স্বাগত যুব শোভাযাত্রা সহ দিনব্যাপী কর্মসূচী সফলে মতামত উপস্থাপন করে বিশেষ বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহ-সভাপতি এম. এ আলী জালালাবাদী, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ কামাল মিয়া, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হোসেন, মোঃ জালাল উদ্দিন, সুহেল মিয়া খান, মোঃ মহিবুর রহমান মুহিব, জামাল আহমদ, সহ-অর্থ সম্পাদক পিযোষ মোদক, মোঃ ইকবাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, দপ্তর সম্পাদক মোহাম্মদ সহিদ চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক মোঃ ফরিদ আলী, সহ-যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ মহসিন উদ্দিন সুমন, সহ-আন্তর্জাতিক সম্পাদক পংকজ মজুমদার, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সহ-যোগাযোগ ও সমন্বয় সম্পাদক মোঃ পিকুল হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, সিলেট মহানগর কমিটির সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিতাব, সহ-সাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সৈয়দ ইব্রাহীম, নেতৃবৃন্দদের মধ্য থেকে শ্রীকান্ত দাস, দেবব্রত চৌধুরী, এখলাছুর রহমান, সুবাব মিয়া, মোঃ দবির আহমদ, আজমল আহমদ রোমন, যাদব চন্দ্র তালুকদার, আব্দুর রাহীম, দিলীপ আচার্য, অজিত বিশ্বাস, হরিমোহন রায়, মোঃ আব্দুল লতিফ, শীজু চন্দ্র দাশ, দিলীপ মোদক, সিকন্দর আলী, ইয়াছমিন আক্তার, লনা বেগম, সুফিয়া বেগম, হালিমা আক্তার লাকী, মোছাম্মাত নাজমিন বেগম, আছমা খাতুন, শাহানা আক্তার, রুমি বেগম, আয়না মতি ও সায়মান সাকিল মাহিম।