Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শনিবার, 17 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
ব্রেকিং নিউজ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

একাধিক মামলার আসামী রাসেলকে আটক করতে পুলিশের অভিযান

📅 02 October 2026, 03:34 PM | 👁️ পঠিত: 329 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
একাধিক মামলার আসামী রাসেলকে আটক করতে পুলিশের অভিযান

সিলেট প্রতিনিধি::

বিএনপি'র চেয়ারপারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুটক্তি ও সরকার বিরোধী প্রচার প্রচারণার অভিযোগসহ একাধিক মামলার আসামী। রাসেল আহমদকে আটক করতে, বিশেষ অভিযান পরিচালনা করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে, রাসেল আহমদের সিলেট নগরীর জালালাবাদ আবাসিক এলাকার বাসায়, এই অভিযান পরিচালনা করেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে। এ সময় আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাসেল আহমদের বৃদ্ধ পিতা আকলুছ মিয়া গণমাধ্যমকে জানান, আমার ছেলে রাসেল আহমদ, আমাদের সাথে থাকে না। সে বর্তমানে ইংল্যান্ডে বসবাস করছে, তারপরেও পুলিশ আমাদেরকে হয়রানি করছে।

এ বিষয় এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুটক্তি ও সরকার বিরোধী প্রচার প্রচারণার অভিযোগসহ একাধিক মামলার আসামী রাসেল আহমদকে আটক করতে আমরা অভিযান পরিচালিনা করেছি, আসামীকে আমারা আটক করতে পারিনি। রাসেল আহমদের বর্তমান অবস্থান ইংল্যান্ড আছে কি না, এ বিষয়ে পুলিশের কাছে কোন তথ্য প্রমাণ নেই। তাছাড়া পুলিশ কাউকে হয়রানি করছে না, পুলিশ তার আইনী দায়িত্ব পালন করছে।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]