Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শনিবার, 17 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
ব্রেকিং নিউজ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

উত্তেজনার মধ্যে গোপনে সিআইএ পরিচালকের ইউক্রেন সফর

📅 19 January 2022, 01:30 PM | 👁️ পঠিত: 22 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
উত্তেজনার মধ্যে গোপনে সিআইএ পরিচালকের ইউক্রেন সফর
আন্তর্জাতিক ডেস্ক:: মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক উইলিয়াম বার্নস গত সপ্তাহে গোপনে ইউক্রেন সফর করেছেন বলে খবর পাওয়া গেছে। ইউক্রেন ইস্যুতে যখন রাশিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্কে টানাপড়েন চলছে, তখন তিনি মার্কিন এ মিত্র দেশটি সফরে যান। সিজিটিএন ও সিএনএনের।
সিএনএ জানিয়েছে, গত সপ্তাহের বুধবার বার্নস ইউক্রেনের রাজধানীতে দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন। এক মার্কিন কর্মকর্তা বলেন, সিআইএ পরিচালক ইউক্রেন পরিস্থিতি এবং এ সংক্রান্ত উত্তেজনা প্রশমনের উপায় নিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আলাপ-আলোচনা করেন। ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য হামলা প্রতিহত করার উপায় নিয়ে তিনি ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানদের সঙ্গেও বৈঠক করেন বলে জানা গেছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]