Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 11 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সাহিত্য

সুরমা নন্দিনীর মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

📅 11 November 2026, 12:47 AM | 👁️ পঠিত: 21 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সুরমা নন্দিনীর মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

আন্তর্জাতিক সাহিত্য সংগঠন নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের নিয়মিত সাহিত্য আড্ডা গত ০৯ নভেম্বর সোমবার সন্ধ্যা সাতটায় নগরীর একটি রেঁস্তোরায় অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক কবি মাসুদা সিদ্দিকা রুহীর তত্বাবধানে ও সহ সাধারণ সম্পাদক কবি এম. আলী হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সভাপতি এড: আব্দুল মুকিত অপি, তিনি বলে সুরমা নন্দিনী এগিয়ে যাচ্ছে সাহিত্যের রূপ রস এবং আনন্দ নিয়ে। সকলের এই প্রাণবন্ত উপস্থিতি সাহিত্য চর্চার কথা বলে। সহ সভাপতি হোসনে আরা বেগম কলি সকলকে ধন্যবাদ জানান। সদস্য মোশতাক চৌধুরী সকলের লিখার উপর আলোকপাত করেন। সভায় সকল সদস্যবৃন্দ লেখা কবিতা, গান এবং আলোচনায় মাতিয়ে রাখেন। তারা হলেন এডভোকেট আব্দুল মুকিত অপি, হোসনে আরা বেগম কলি, মাসুদা সিদ্দিকা রুহী, এডভোকেট এম শহীদুল ইসলাম, মোশতাক চৌধুরী, এম. আলী হোসাইন, মো: নাসির উদ্দীন, মোহাম্মদ নুরুল ইসলাম, এমরান ফয়ছল, শরীফ গাজী মো: ফারুক হাসান সুজন, রাজিয়া সুলতানা, ফাতেহা বেগম, মো: সহিদুল ইসলাম, রাজন চক্রবর্তী, মোছা: তানজিনা আক্তার, কাঞ্চন মোদক প্রমুখ।

সভায় সাধারণ সম্পাদক কবি মাসুদা সিদ্দিকা রুহী আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর আয়োজিত "নজরুল বর্ষ-২০২৬" উপলক্ষে সম্মান প্রাপ্তিতে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন। উক্ত সভায় আনন্দ ভ্রমণ ও সাহিত্য উৎসব করার প্রস্তুতি গ্রহণের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]