Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 29 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

আইফোনের জন্য বন্ধু হয়ে বন্ধু'কে খুন!

📅 28 October 2026, 08:30 PM | 👁️ পঠিত: 23 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
আইফোনের জন্য বন্ধু হয়ে বন্ধু'কে খুন!

সিলেট নিউজ টাইমস্  ডেস্ক -

একটি মাত্র আইফোনের জন্য বন্ধু শাহেলের হাতে খুন হলেন রাজমিস্ত্রী মোঃ তারেক মিয়া, নবীগঞ্জ থেকে নিখোঁজের হওয়ার ৫ দিন পর গতকাল মঙ্গলবার রাত ৮ টায় লাখাই উপজেলার ফুলবাড়িয়া এলাকায় একটি মাদ্রাসার পাশের ডোবা থেকে তার অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে পুলিশ। তারেক মিয়া সে নবীগঞ্জ উপজেলার চৌশতপুর গ্রামের মহব্বত উল্লাহর ছেলে। এর আগে শাহেল মিয়াকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যানুযায়ী তারেকের মহদেহটি উদ্ধার করা হয়। শাহেল একই গ্রামের নুরুজ্জামান মিয়ার ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায় , গত বুধবার (২১ অক্টোবর) রাজমিস্ত্রির কাজ করতে তারেক ও তার বন্ধু শাহেল লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামে সুরের রহমানের বাড়িতে আসেন। সেখানে কাজ করার সময় তারেকের ব্যবহৃত আইফোন ১১-এর প্রতি সাহেলের লোভ হয়। পরের দিন বৃহস্পতিবার (২২ অক্টোবর) কাজ শেষে রাতে ঘুরতে যাওয়ার কথা বলে তারেককে ডেকে নিয়ে যায় শাহেল। এ সময় কৌশলে তারেককে উপজেলার ফুলবাড়িয়া এলাকার একটি নির্জন স্থানে নিয়ে গলা কেটে হত্যা করে শাহেল।

পরে লাশ গুম করার উদ্দেশ্যে পার্শ্ববর্তী একটি ডোবায় ফেলে সে নবীগঞ্জে তার বাড়িতে চলে যায়। এদিকে, তারেক বাড়িতে ফিরে না যাওয়ায় শাহেলের কাছে তার খোঁজ খবর জানতে চায় পরিবার। তবে এতে সে কোন সদোত্তর না দেওয়ায় পরিবারের সদস্যরা নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডির সূত্র ধরে প্রযুক্তির সহায়তায় গতকাল মঙ্গলবার দুপুরে (২৭ অক্টোবর) শাহেলকে গ্রেফতার করে নবীগঞ্জ থানা পুলিশ।

পুলিশের জিজ্ঞাসাবাদে শাহেল হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৮ টায়  লাখাই ও নবীগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ফুলবাড়িয়া এলাকার একটি ডোবা থেকে তারেকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

 

এ দিকে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ ঘটনার এ বিষয় সত্যতা নিশ্চিত করে বলেন, আটক শাহেলের দেওয়া তথ্য অনুযায়ী মরদেহটি উদ্ধার করা হয়েছে।  ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]