Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 29 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

মিছিল করার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ কর্মীকে গ্রেফতার

📅 28 October 2026, 06:28 PM | 👁️ পঠিত: 32 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
মিছিল করার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ কর্মীকে গ্রেফতার

সিলেট নগরীতে মিছিল করার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ০২ (দুই) কর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।


বুধবার  ২৮/১০/২০২৬ খ্রি. সকাল আনুমানিক ০৬:০৫ ঘটিকায় সিলেট মহানগরীর কুমারপাড়াস্থ ঝর্ণারপাড়-৯০ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে মিছিল করার সময় কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে ও উপস্থিত জনগণের সহায়তায় জয়নন্দ পুরকায়স্থ অর্নব (২৭) ও রানা আলী মাসুদ রানা (২৩)-কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা:
১। জয়নন্দ পুরকায়স্থ অর্নব (২৭), জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, বর্তমানে- সিলেট মহানগর ছাত্রলীগের সদস্য, পিতা- মৃত জগানন্দ, মাতা- অরুনা চৌধুরী, সাং-ব্রাহ্মনগ্রাম, ৯নং মানিকপুর ইউ/পি, থানা- জকিগঞ্জ, জেলা-সিলেট, বর্তমানে-সারদা ভবন, পূর্ব জিন্দাবাজার, থানা-কোতোয়ালী, জেলা- সিলেট, ২। রানা আলী মাসুদ রানা (২৩) পিতা- মোঃ জসিম আলী, মাতা- আবিরুন বেগম, সাং-সাহেবেরবাজার (দেবাইবহর, বরাইটিল্লা), থানা-এয়ারপোর্ট,জেলা-সিলেট,বর্তমানে-আল হেলাল-১৬, নয়াসড়ক, শিমুল মিয়ার বাসা,থানা-কোতোয়ালী, জেলা-সিলেট।

এ সময় একজনের হেফাজত থেকে ‘বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগরের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল’ লেখা একটি ব্যানার জব্দ করা হয়। গ্রেফতারকৃতদ্বয়'কে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]