Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শনিবার, 17 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
ব্রেকিং নিউজ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

পাকিস্তানকে আইএমএফ-এর ঋণ দেয়া নিয়ে প্রশ্ন তুলেছেন জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী

📅 10 May 2025, 03:40 PM | 👁️ পঠিত: 24 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
পাকিস্তানকে আইএমএফ-এর ঋণ দেয়া নিয়ে প্রশ্ন তুলেছেন জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পাকিস্তানের জন্য ১.৪ বিলিয়ন ডলারের একটি নতুন ঋণ অনুমোদন করেছে, যা জলবায়ু সহনশীলতা কর্মসূচির আওতায় দেয়া হবে। একই সঙ্গে সাত বিলিয়ন ডলারের চলমান কর্মসূচির প্রথম পর্যালোচনা অনুমোদন পাওয়ায় ১ বিলিয়ন ডলার ছাড় করা হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে পাকিস্তানের ১ বিলিয়ন মার্কিন ডলার তহবিল পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন , ‘আমি বুঝতে পারছি না যে আন্তর্জাতিক সম্প্রদায় কীভাবে বিশ্বাস করে যে দক্ষিণ এশিয়ার উত্তেজনা কমে যাবে। আইএমএফ পাকিস্তানের অস্ত্র ও গোলাবারুদের অর্থায়ন করছে। এসব এসব অস্ত্র তারা ভারতের পুঞ্চ, রাজৌরি, উরি, তাংধর এবং আরো অনেক জায়গায় হামলা চালাতে ব্যবহার করছে। সূত্র: হিন্দুস্তান টাইমস, এনডিটিভি নিউজ, টাইমস অব ইন্ডিয়া
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]