আর্জেন্টিনার আক্রমণ নাকি স্পেনের রক্ষণ, জয় হবে কার?

স্পোর্টস ডেস্ক-

আর মাত্র একটি ম্যাচ। এরপরই ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ বৈশ্বিক টুর্নামেন্ট বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসরের পর্দা নামবে। দীর্ঘ এক মাস পর আজ রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে স্পেন-আর্জেন্টিনা ফাইনাল মহারণ।

ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের সোনালী ট্রফি উঁচিয়ে ধরার মিশনে এখন আর টিকেই আছে ইউরোপ ও লাতিন আমেরিকার এই দেশ দুটি। আসরে গ্রুপ পর্ব থেকে শুরু করে স্পেন ও আর্জেন্টিনার ফাইনালে আসার পথটাও দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়েরই আভাস দিচ্ছে।

ফাইনালের আগে বর্তমানে দুই দলের শক্তি ও ফর্মের গ্রাফ আকাশচুম্বী, যা একটি ক্ল্যাসিক ফাইনালের ইঙ্গিত দিচ্ছে। পরিসংখ্যানও বলছে- ফাইনালে টক্কর হবে স্পেনের রক্ষণভাগের সঙ্গে আর্জেন্টিনার আক্রমণভাগের।

পুরো টুর্নামেন্টে স্পেন মাত্র ১টি গোল হজম করেছে। বিশ্বকাপের এক আসরে রেকর্ড ৬টি ম্যাচে কোনো গোল না খাওয়ার অনন্য কীর্তি গড়েছে ২০১০ বিশ্বকাপজয়ীরা। বর্তমানে তারা টানা ৩৭ ম্যাচ অপরাজিত রয়েছে, যা আজ আরও এক নতুন রেকর্ডের জন্ম দিতে পারে।

 

অন্যদিকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা টানা ১৪টি ম্যাচ জিতে ফাইনালে এসেছে। চলতি বিশ্বকাপে ম্যাচের ৮৫ মিনিটের পর রেকর্ড ৮টি গোল করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা, যা তাদের শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতা প্রমাণ করে।

স্পেন-আর্জেন্টিনা যেখানে সমানে সমান 

দুই পরাশক্তির মুখোমুখি লড়াইয়ের ইতিহাসও একদম সমানে সমান। ১৪ বারের দেখায় স্পেন জিতেছে ৬ বার, আর্জেন্টিনা জিতেছে ৬ বার এবং বাকি ২টি ম্যাচ ড্র হয়েছে।

তাই এটা অনুমেয়ই যে, বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ও বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের এই মহারণ বিশ্বমঞ্চে এক অবিস্মরণীয় ফাইনাল উপহার দিতে যাচ্ছে, যেখানে একদিকে থাকছে স্পেনের দুর্ভেদ্য রক্ষণ, আর অন্যদিকে ঝড়ের গতিতে ফেরা লিওনেল মেসির আর্জেন্টিনা।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *