বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি আমির, সাধারণ সম্পাদক আজাদ

নিজস্ব প্রতিবেদক –

সিলেটের ঐতিহ্যবাহী বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির (২০২৬-২০২৭ মেয়াদে) নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।  শনিবার (১৮ জুলাই) নির্বাচন কমিশনের এডহক কমিটি কর্তৃক প্রকাশিত প্রাথমিক ফলাফল অনুযায়ী, বিপুল ভোটে সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমির হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আজাদ রহমান।

​প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোঃ আজিম উদ্দীন স্বাক্ষরিত প্রাথমিক ফলাফল সীট থেকে জানা যায়, সিলেটের মদিনা মার্কেটস্থ রাহাত কমপ্লেক্সে (৩য় তলায়) এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

​বিভিন্ন পদে বিজয়ীদের ফলাফল একনজরে-
​সভাপতি: ‘চেয়ার’ প্রতীক নিয়ে ২৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ আমির হোসেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুস সাত্তার ‘ছাতা’ প্রতীকে পেয়েছেন ১৪৬ ভোট।
​সাধারণ সম্পাদক: ‘ডাব’ প্রতীক নিয়ে ১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আজাদ রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল বাসিথ মহসিন ‘আম’ প্রতীকে ১৪৯ ভোট এবং হাবিবুর রহমান ‘আনারস’ প্রতীকে ৬৫ ভোট পেয়েছেন।

​সহ-সভাপতি: এই পদে মোট পাঁচজন প্রার্থীর মধ্যে দুজন বিজয়ী হয়েছেন। তারা হলেন মোঃ জুবের আহমদ জুবেল (বাই সাইকেল- ১৪১ ভোট) এবং হাঃ মোহাম্মদ মুহিবুর রহমান (টেবিল- ১৩৪ ভোট)।
​সহ-সাধারণ সম্পাদক: চারজন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় এই পদে দুজন বিজয়ী হয়েছেন। মোঃ কাহার মিয়া (টিউবওয়েল- ১৮১ ভোট) এবং মোঃ বেলাল আহমদ (কম্পিউটার- ১৬৬ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন।
​সাংগঠনিক সম্পাদক: ‘চশমা’ প্রতীকে সর্বোচ্চ ১৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ মানিক মিয়া।

​সমাজকল্যাণ সম্পাদক: ‘দোয়াত-কলম’ প্রতীকে ২০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ বশির আহমদ। তার প্রতিদ্বন্দ্বী মোঃ সোলেমান হোসেন ‘বই’ প্রতীকে পেয়েছেন ১৫৯ ভোট।

​বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত যারা:
নির্বাচনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

তারা হলেন-
​যুগ্ম-সাধারণ সম্পাদক: ফারুক মিয়া
​কোষাধ্যক্ষ: সৈয়দ জাহাঙ্গীর আলম
​ধর্ম সম্পাদক: মোঃ ইমরুল হাসান (জাফরী)
​দপ্তর ও প্রচার সম্পাদক: আলেক আহমদ
​কার্যকরী সদস্য (৩ জন): মোঃ ওমর আলী, মোঃ হাবিবুর রহমান তালুকদার এবং মোঃ জামাল আহমদ।

​নতুন এই কমিটি আগামী ২০২৬-২০২৭ মেয়াদে বৃহত্তর মদিনা মার্কেটের ব্যবসায়ীদের সার্বিক উন্নয়ন, নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় কাজ করবে বলে ব্যবসায়ীরা আশা প্রকাশ করছেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *