বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতির মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি (বামছাস) এর প্রাথমিক ও জুনিয়র স্কলারশিপ অনুষ্ঠান ২০২৬ইং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৭ই জুলাই সকাল ১১টার দিকে নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হলে এই স্কলারশিপ অনুষ্ঠান সম্পন্ন হয়।
মনিপুরী ছাত্র সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক খোঞ্জেল মীতৈ সভাপতিত্বে ও বিথিকা সিনহার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান ড.তোফায়েল আহমদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বামছাসের উপদেষ্টা ও এনএম এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান শ্রীমান এল নন্দলাল সিংহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হলিসিটি পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্টাতা অধ্যক্ষ সাইফুল করিম চৌধুরী হায়াত, ডাঃ বাবলী দেবী সিনহা বাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীমান কে এইচ বীরেন্দ্র সিংহ, সাংবাদিক আব্দুল হাছিব, শিক্ষার্থী ইচেল থৈবা,অয়ন মনি সিংহ। বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতির মেধাবৃত্তিতে সার্বিক সহযোগিতা করেন বামছাস এর প্রধান উপদেষ্টা অসেম সত্যজিত সিংহ।

প্রধান অতিথির বক্তব্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান ড.তোফায়েল আহমদ বলেন, বৃত্তি বা স্কলারশিপ শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করে। বাংলাদেশ মনিপুরী ছাত্র সমিতি দীর্ঘ দিন ধরে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। মনিপুরী শিক্ষার্থীরা শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মনিপুরীসহ সকল সম্প্রদায়ের মানুষের অংশ গ্রহনে  আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়বো।

ছবির ক্যাপশনঃ বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি (বামছাস) এর প্রাথমিক ও জুনিয়র স্কলারশিপ অনুষ্ঠান ২০২৬ইং অনুষ্ঠানে অতিথিদের সাথে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *