খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেছেন- “ইসলাম একটি সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা। রাজনৈতিক ভাবে কোন ভূখণ্ডে ইসলামের আদর্শিক বিজয় তথা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সকল ইসলামী শক্তির ঐক্যের বিকল্প নেই। এই ঐক্য সকল মত ও মাসলাকের প্রতি পারস্পরিক সম্মান, সৌহার্দ এবং নেতৃত্বের সমমর্যাদা ও মূল্যায়নের উপর ভিত্তি করে গড়ে উঠবে। এ ক্ষেত্রে ১৯৫১ সালের সর্বদলীয় উলামায়ে কেরামের ২২দফা মূলনীতি একটি বাস্তব উদাহরণ। খেলাফত মজলিস এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। কাউকে খাটোঁ করে বা মুসলমানদের মৌলিক ন্যায্য অধিকারকে জলাঞ্জলী দিয়ে বৃহত্তর ইসলামী ঐক্যের চুড়ান্ত লক্ষ্যে আগানো যায়না। তিনি আরো বলেন- ’বালাদেশের সংবিধানে প্রয়োজনীয় সংস্কার সবাই চান। কিন্তু যার যার সুবিধানুযায়ী সংস্কারের পক্ষে সবার অবস্থান। জন প্রত্যাশা পুরণ হোক, স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের সকল পথ রুদ্ধ হোক; তা জনসমক্ষে বললেও আচার-আচরণে, সার্বিক কার্যকলাপে মনে হয় অনেকেই পুরনো বন্দোবস্তকে আকড়ে থাকতে চান। খেলাফত মজলিস মনে করে বর্তমান সরকারের প্রধানতম দায়িত্ব হলো স্বৈরতন্ত্রের সকল পথ রোধ করার লক্ষে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার নিশ্চিত করা।’
তিনি বলেন, খেলাফত মজলিস এমন সরকার ব্যবস্থা ও স্থায়ী বন্দোবস্ত চায়, যে ব্যবস্থা জনগণের ভোট, ভাত সহ সকল মৌলিক অধিকারের নিশ্চয়তা দেবে। যে বন্দোবস্ত কার্যকর হলে নাগরিকেরা সংক্ষুব্ধ হয়ে নিজ অধিকারের জন্যে রাজপথে আন্দোলন করতে হবেনা।’
তিনি আজ শুক্রবার (১৭ জুলাই’২০২৬) খেলাফত মজলিস সিলেট জোনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী তরবিয়তি মজলিসে প্রধান অতিথির আলোচনায় উপরোক্ত কথাগুলো বলেন।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক
ও সিলেট জোনের পরিচালক মাওলানা শামসুজ্জামান চৌধুরী’র সভাপতিত্বে এবং সহকারী জোন পরিচালক ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান এর পরিচালনায় সিলেট বিভাগের নির্ধারিত দায়িত্বশীলদের নিয়ে নগরীর পূর্বজিন্দাবজারস্থ একটি কনফারেন্স হলে আয়োজিত তরবিয়তি মজলিসে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন সংগঠনের যুগ্ম-মহাসচিব অধ্যাপক ডাঃ এ.এ তাওসিফ। শুরুতে মহাগ্রন্থ আল-কোরআনের দারস পেশ করেন কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা আব্দুস সবুর। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মধ্যপ্রাচ্য জোন পরিচালক মাওলানা আহমদ বিলাল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা ইমাম উদ্দিন, সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, হবিগনজ জেলা সহ-সভাপতি মাওলানা আবদাল হোসাইন খান, সিলেট মহানগর সহ-সভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, আব্দুল হান্নান তাপাদার, সিলেট জেলা সহ-সভাপতি এডভোকেট মুহাম্মদ ফজর আলী, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালিক, সিলেট মহানগর সাধারণ সম্পাদক হাফিজ মাও. জাবেদুল ইসলাম চৌধুরী, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন প্রমুখ।


