এক হাজার কেজি ভারতীয় চিনিসহ ০২টি সিএনজি আটক আটক করেন গোয়েন্দা পুলিশ

সিলেটের এসএমপি ডিবির অভিযান চালিয়ে  ১০০০ (এক হাজার) কেজি ভারতীয় চিনিসহ ০২টি সিএনজি আটক আটক করেন গোয়েন্দা পুলিশ। 

গত রবিবার ০৫/০৭/২০২৬ খ্রি. আনুমানিক বিকাল ১৫.২০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশ জালালাবাদ থানাধীন উমাইরগাঁও এলাকাস্থ ভাদেশ্বর ব্রিজের পূর্ব পাশে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করাকালে জালালাবাদ থানার সীমান্তবর্তী এলাকা হতে আগত রেজিস্ট্রেশনবিহীন সবুজ রঙের ০২টি সিএনজি অটোরিকশাকে থামার জন্য সংকেত দেওয়া হলে উভয় গাড়ির চালক চেকপোস্টের সামনে গাড়ি রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে সিএনজি দুটি তল্লাশি করে ২০ (বিশ)টি প্লাস্টিকের বস্তায় রাখা মোট ১০০০ (এক হাজার) কেজি ভারতীয় চিনি এবং ব্যবহৃত ০২টি সিএনজি অটোরিকশা আটক করা হয়। উক্ত ঘটনার বিষয়ে জালালাবাদ থানায় মামলা নং-০৪, তারিখ-০৫/০৭/২০২৬ খ্রি., The Special Powers Act, 1974 এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের শনাক্তকরণ ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *