প্রকৃতি মায়ের নক্সী চাদরে মোড়া
শহীদদের আত্মবলিদান আজ
সম্মান হারাবার ভয়ে ধুঁকছে,
চিরশত্রু মৌলবাদীদের তাণ্ডবে ।
স্বাধীন দেশের ঐতিহ্য আজ ,
বিলীন হতে চলেছে —-
হিটলার পন্থীদের আচরণে,
রাজনীতি আজ ধর্মীয় মেরুকরণে ।
রাজনৈতিক মনিষীগণের মতবাদ আজ,
উগ্রবাদীদের করাল গ্রাসে নতপ্রায়,
আজ ইতিহাস মোছার ছলে,
সাম্প্রদায়িকতা উর্ধ্বমুখী করতে,
অন্ধভক্ত সবাই সচেষ্ট হতে পারে,
আমাদের নির্বুদ্ধিতার জন্য।
ইতিহাস না পড়ার ফল আজ,
আঙ্গুর ফল টকের মতো
ওয়াটস আপ ইউনিভার্সিটি
পড়তে পড়তে।
নিরবে, নিঃশব্দে নয় —
গর্জে ওঠে
হও আগুয়ান রে ভাই, দেশ মাতৃকার মান রাখিতে।
(গৌরীশ দাস
কাছাড়,আসাম-ভারত)
কমেন্ট


