সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের মগুয়ারচর গ্রামের নিজ বসত বাড়ির উঠানে গতকাল শনিবার (৩১ মে) বেলা ১টার দিকে বজ্রপাতে আয়েশা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত কদ্দুস আলীর স্ত্রী ।
জানা যায়, এলাকাবাসী, ধর্মপাশা থানা পুলিশ ও ওই বৃদ্ধার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, আয়েশা বেগম শনিবার বেলা পৌনে ১টার দিকে নিজেদের বাড়ির সামনে থাকা শয়তালখালি খালের পানিতে গোসল করতে যান। এ সময় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। গোসল শেষে তিনি বেলা ১টার দিকে নিজ বসতঘর সংলগ্ন উঠানে আসা মাত্রই আকস্মিক বজ্রাঘাতে মারা যান।
ধর্মপাশা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জিয়া উদ্দিন এই মৃত্যুর খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক জানান, এই মৃত্যুর খবরটি আমি পেয়েছি।


