সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনামুল মুনিরের মৃত্যুতে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা শাখা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। অদ্য ১জুন রবিবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা বলেন, এনামুল মুনির ছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সৈনিক। সিলেট কেন্দ্রীয় শহিদমিনার বাস্তবায়নে এনামুল মুনিররের ভূমিকা অনস্বীকার্য। এনামুল মুনিরের মৃত্যু সাংস্কৃতিক আন্দোলনের অপূরণীয় ক্ষতি।নাজিকুল ইসলাম রানা, এনামুল মুনিরের শোকাহত পরিবার, স্বজন ও সহকর্মীদের গভীর সমবেদনা জানান।
এদিকে, দুপুর ২টায় এনামুল মুনিরের সমাধীস্হলে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা শাখার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর,চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, বাসদ সিলেট জেলা শাখার সদস্য সচিব প্রণব জ্যোতি, বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন ও উজ্জ্বল রায়, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর মনজুর আহমদ প্রমূখ।


