সিলেটে ঝটিকা মিছিল করেছে ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে ঝটিকা মিছিল করেছে ছাত্রদল। মিছিল শেষে নগরীর জিন্দাবাজারে ৫ মিনিট সড়ক অবরোধ করে রাখেন ছাত্রদলের নেতাকর্মীরা। তবে পুলিশ আসার খবর পেয়েই ছত্রভঙ্গ হয়ে যান তারা।

কারাগারে লেখক মোশতাক আহমদের মৃত্যু ও গতকাল কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচিতে ‘পুলিশি হামলার’ প্রতিবাদে সোমবার (১ মার্চ) নগরীর বিকেল ৩টায় এ কর্মসূচি পালন করে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।

জানা গেছে, বিকেল ২টা ৫৫ মিনিটে জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা নগরীর কোর্ট পয়েন্ট থেকে একটি ঝটিকা মিছিল বের করেন।

মিছিলটি জিন্দাবাজার পয়েন্টে এসে শেষ করেন তারা। পরে জিন্দাবাজার পয়েন্টে জড়ো হয়ে নেতাকর্মীরা ৫ মিনিট সড়ক অবরোধ করে রাখেন।

তবে পুলিশ আসার খবর পেয়ে দ্রুত ছত্রভঙ্গ হয়ে যান তারা।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *