ফেঞ্চুগঞ্জে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি  :: সিলেটের ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের অভিযানে এক মাদক কারবারি লায়েছ আহমেদকে (৪০) গ্রেফতার করা হয়েছে।

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাফায়াত হোসেন জানান, উপজেলার পিটাইটিকর গ্রামের মাদক কারবারি লায়েছ আহমেদ দীর্ঘদিন থেকে মাদক  বিক্রিকরে আসছে। এরআগেও সে গ্রেফতার হয়েছিল। লায়েছের উপর পুলিশের নজরদারি ছিল।

রবিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আকতার জামানের অভিযানে পিটাইটকর পুর্বপাড়া এলাকা থেকে ১০পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত লায়েছের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ ।
কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *