Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

কলম্বিয়ায় দুই সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা

📅 29 August 2022, 04:18 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
কলম্বিয়ায় দুই সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক::  কলম্বিয়ার উত্তরাঞ্চলের একটি মহাসড়কে প্রকাশ্যে দুই সাংবাদিককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। স্থানীয় সময় রোববার ওই দুই সাংবাদিক গাড়ি নিয়ে ভ্রমণে বের হয়েছিলেন। তাদের ওপর মোটরসাইকেল থেকে অজ্ঞাত হামলাকারীরা গুলি চালিয়েছে। খবর রয়টার্সের। পুলিশ জানিয়েছে, নিহত দুই সাংবাদিক হলেন লেইনার মন্টেরো এবং ডিলিয়া কনট্রেরাস। লেইনার একটি অনলাইন রেডিও স্টেশনের পরিচালক এবং ডিলিয়া একটি অনলাইন সংবাদ পোর্টালের পরিচালক। তারা একটি গ্রামের সাধু উৎসব থেকে ফেরার সময় ফান্ডাসিওনের পৌরসভার কাছে হামলার শিকার হন। মাগডালেনার পুলিশ কমান্ডার আন্দ্রেস সেরনা বলেছেন, লেইনার ও আরও কয়েকজনের মধ্যে মারামারি হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনার পর তিনি ডিলিয়ার গাড়িতে চেপে বের হয়ে আসেন। পরে পথিমধ্যে তাদের হত্যা করা হয়েছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]