Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শনিবার, 24 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

📅 23 October 2026, 10:23 PM | 👁️ পঠিত: 9 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর ও হাস্যকর। বরং তিনি বিশ্বের বিভিন্ন দেশে শাখা গঠন করে অনৈতিকভাবে ফায়দা হাসিল করছেন। এসব অনিয়মের বিরুদ্ধে গত ২০ অক্টোবর বিশেষ সাধারণ সভার মাধ্যমে তাকে গণদাবী পরিষদের সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার জন্য আহ্বান জানিয়েছেন গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. মোছলেহ উদ্দিন, সহ-সভাপতি শ্যামল চৌধুরী ও বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সহ-সম্পাদক রুহুল ইসলাম মিঠু, সহ-সাংগঠনিক সম্পাদক ইউসুফ সেলু এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, সংগঠনের পদ থেকে অপসারণের পর সভাপতি পদ ব্যবহার করে ২১ অক্টোবর ২০২৬ তারিখে বিজ্ঞপ্তির মাধ্যমে জনৈক নুরুল আমিন চৌধুরীকে ‘ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক’ হিসেবে দায়িত্ব প্রদান করা সম্পূর্ণ নিয়ম-নীতি ও কর্তৃত্ব বহির্ভূত। যেহেতু বিশেষ সাধারণ সভায় অধ্যাপক এম.  শফিকুর রহমান সদস্য পদ ও সভাপতির দায়িত্ব হারিয়েছেন, তাই তাঁর প্রেরিত কোনো বিজ্ঞপ্তির আইনি বা সাংগঠনিক কার্যকারিতা নেই।
এই ধরনের ভিত্তিহীন বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় কমিটির কোনো সদস্য ও প্রবাসী শাখার নেতৃবৃন্দকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন তারা। বিবৃতিতে আরও জানানো হয়, অতি শীঘ্রই সাধারণ সভা আয়োজনের মাধ্যমে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনসহ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।-বিজ্ঞপ্তি

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]