Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 22 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

এনআইডি সেবা নিয়ে দুর্নীতি থেকে মুক্তি পেতে চায় কমিশন: সিইসি

📅 18 November 2026, 01:19 PM | 👁️ পঠিত: 32 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
এনআইডি সেবা নিয়ে দুর্নীতি থেকে মুক্তি পেতে চায় কমিশন: সিইসি

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক -

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন সংক্রান্ত সেবায় হয়রানি বন্ধে সবাইকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, এনআইডি সেবা নিয়ে দুর্নীতি থেকে মুক্তি পেতে চায় কমিশন।

 

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

 

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন বলেছেন, ‘পত্রপত্রিকায় যখন হয়রানি শব্দটা দেখি, আমি খুব অস্বস্তি করি। এটা আর কীভাবে ব্যবহার হবে না–সেই পরামর্শ দিন। এনআইডি কেন্দ্রিক দুর্নীতি হচ্ছে, এটা থেকে মুক্তির জন্য পরামর্শ দেবেন। মানুষ সেবা পাবে এটা নিশ্চিত করতে হবে।’

 

এ সময় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য করে সিইসি বলেন, ‘দয়া করে যেকোনো চিঠি পাওয়ার পরে আপনারা বলবেন, আমরা এটা বুঝে পেয়েছি, তাহলে আবেদনের একটা হদিস থাকবে। জনসাধারণের কথা চিন্তা করে আমাদের সমাধান বের করতে হবে। সঠিক আবেদন বিষয়ে জনসচেতনতা দরকার।’

তিনি বলেন, ‘আমি সমাধান চাই। মানুষ হয়রানির স্বীকার হোক চাই না। এ নিয়ে জিরো টলারেন্স। এনআইডি সংক্রান্ত দুর্নীতি নির্মূল করতে চাই। এতো হয়রানির আবেদন আর দেখতে চাই না।’

এ সময় ইসি সচিব আখতার আহমেদ বলেন, নিবন্ধনের সময় ফ্যামিলি ট্রি তৈরি এবং নবায়নকালে ফ্যামিলি ট্রি প্রস্তুত করার প্রক্রিয়াটি খুব শিগ্‌গিরই শুরু করা হবে।

ইসি সচিব বলেন, ‘সংশোধন প্রক্রিয়ায় ওটিপির প্রচলনে কাজ চলছে, কি কারণে একটা তথ্য বা একটা আবেদন বাতিল হলো, সে জিনিসগুলোকে নাগরিককে জানানো হবে। যেন তিনি বুঝতে পারেন যে কোন কারণে এটা সম্ভব হয়নি। কারণ এই জায়গায় একটু ধোঁয়াশা আছে, আমাদের সফটওয়্যারে কিছু অ্যাডজাস্টমেন্ট আনতে হবে, আনবো আমরা। নাগরিক সেবাটাকে আমাদের প্রাধান্য দিতেই হবে।’

এ সময় ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘শুধুমাত্র বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পর গত দু বছরের সময়ে ১৭ লক্ষাধিক আবেদন নিষ্পত্তি করা হয়েছে। যার মধ্যে ১৪ লাখ গৃহীত হয়েছে এবং আনুমানিক ৩ লাখ রিজেক্টেড হয়েছে।’

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]