Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 13 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

সিলেটে ট্রাক-পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের বর্ষপূর্তি উপলক্ষে ভাতা প্রদান অনুষ্ঠান

📅 12 November 2026, 10:49 PM | 👁️ পঠিত: 26 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিলেটে ট্রাক-পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের বর্ষপূর্তি উপলক্ষে ভাতা প্রদান অনুষ্ঠান

সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের বর্তমান কার্যকরী পরিষদের বর্ষপূর্তি উপলক্ষে বয়স্ক শ্রমিকদের মাসিক ভাতা এবং মৃত শ্রমিকদের পরিবারকে মৃত্যুকালীন ভাতা প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সিলেটের মোগলাবাজারের পারাইচকে অবস্থিত শ্রমিক ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু সরকার । অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ জুলহাস হোসেন বাদল।

বিশেষ অতিথি  সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক ইউসুফ মিয়া, নির্বাচন কমিশনার মহসিন মিয়া, ফারুক মিয়া, বাছিত মিয়া,
আমন্ত্রিত অতিথি সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোহাম্মদ ইমাউল হক
উপস্থিত নেতৃবৃন্দ সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২১৫৯)-এর কার্যকরী সভাপতি মোঃ কাউসার আহমদ, সহ-সভাপতি মোঃ শরিফ আহমদ, সাধারণ সম্পাদক মোঃ মাছুম আহমদ লস্কর, যুগ্ম-সম্পাদক মোঃ আহমদ আলী স্বপন, সহ-সম্পাদক মোঃ আব্দুল মতিন ডি আই পি,
সাংগঠনিক সম্পাদক ছয়ফুল আলম, প্রচার সম্পাদক, মাছুম আহমদ, দপ্তর সম্পাদক  বিলাল উদ্দিন, কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ কামাল হোসেন, আব্দুল জলিল, আব্দুল করিম, ইলিয়াস উদ্দিন, আলেক আহমদ সুহেল প্রমুখ।

সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২১৫৯)-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো দীর্ঘদিন ধরে শ্রমিক হিসেবে দায়িত্ব পালন করা বয়স্ক শ্রমিকদের পাশে দাঁড়ানো এবং মৃত্যুবরণকারী শ্রমিকদের পরিবারের আর্থিক সহায়তা প্রদান করা।
শ্রমিকদের কল্যাণ, অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ শ্রমিকদের কল্যাণ, অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


 

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]