Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 11 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

সিলেট মহাসড়কস্থ তেলীবাজার থেকে ভারতীয় পণ্য'সহ ৩ জনকে  গ্রেফতার করেছে পুলিশ 

📅 11 November 2026, 06:53 PM | 👁️ পঠিত: 7 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিলেট মহাসড়কস্থ তেলীবাজার থেকে ভারতীয় পণ্য'সহ ৩ জনকে  গ্রেফতার করেছে পুলিশ 

এসএমপি ডিবির অভিযান চালিয়ে সিলেট মহাসড়কস্থ তেলীবাজার থেকে মূল্য-১,৯০,৬৮০/- (এক লক্ষ নব্বই হাজার ছয়শত আশি) টাকা ভারতীয় পণ্য সহ ০৩(তিন) জনকে  গ্রেফতার করেছে পুলিশ। 


বুধবার ১১/১১/২০২৬ খ্রি. আনুমানিক রাত ০০:৪৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণ সুরমা থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কস্থ তেলীবাজার বাইপাস পয়েন্টের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর চেকপোস্ট করাকালে সৈকত পরিবহন নামক যাত্রীবাহী বাস তল্লাশি করে ৪৯টি ভারতীয় কম্বল, ৩৬০ পিছ Amul kool premium Kesar, ১২৮ পিছ Paper boot swing coconut water drink, যার আনুমানিক মূল্য-১,৯০,৬৮০/- (এক লক্ষ নব্বই হাজার ছয়শত আশি) টাকাসহ আসামী ০১। মোঃ নাইম বেপারী (২২), পিতা- মোঃ দ্বীন ইসলাম বেপারী, মাতা- মাহিমা বেগম, সাং- দক্ষিণ চর্মসুরা, ডাকঘর- রমজানবেগ, থানা- মুন্সিগঞ্জ সদর, জেলা- মুন্সিগঞ্জ, ২। মোঃ তানভীর ইসলাম (২৫), পিতা- মোঃ সাইফুল ইসলাম, মাতা- মাজেদা বেগম, সাং- জীমখানা, ১৬নং ওয়ার্ড, থানা- নারায়নগঞ্জ সদর, জেলা- নারায়নগঞ্জ, ৩। মোঃ মুন্না (২৫), পিতা- আলমগীর হোসেন, মাতা- আছমা বেগম, সাং- কাশীপুর (কাউন্সিল অফিস), থানা- ফতুল্লা, জেলা- নারায়নগঞ্জ দেরকে আটক করেন। উক্ত  ঘটনার বিষয়ে দক্ষিণ সুরমা থানার মামলা নং-১২,তারিখ-১১/১১/২০২৬খ্রি. ধারা- The special Power Act, 1974 এর 25B(1)(b)/25D রুজু হয়। আসামী‘দের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]