Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 22 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টায়ারে আগুন দিয়ে ছাত্রলীগের বিক্ষোভ

📅 10 November 2026, 05:56 PM | 👁️ পঠিত: 44 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে  টায়ারে আগুন দিয়ে ছাত্রলীগের বিক্ষোভ

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক -

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা অবরোধ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেছেন সংগঠনটির কয়েকজন নেতা-কর্মী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর নামক স্থানে মুখোশ পরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতা-কর্মী টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেন। তবে এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।

 

এ বিষয়ে ত্রিশাল থানার ওসি মসুর আহমেদ বলেন, ত্রিশাল উপজেলার কোনো এলাকায় আগুন দেওয়ার ঘটনা ঘটেনি। তবে ফেসবুকে বিভিন্ন এলাকার আগুন দেওয়ার ছবি প্রকাশ করে সেগুলো ত্রিশালের ঘটনা বলে প্রচার করা হচ্ছে।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]