বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি-
সিলেটের বিশ্বনাথ কবি রফিকুল ইসলাম রুহুলের স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়ের পুরাতন হাবড়া বাজারে চাঁদের হাট, বর্ণমালা সাহিত্য পরিষদ ও নবধারা সাহিত্য সংসদের যৌথ উদ্যোগে শোকসভার আয়োজন করা হয়।
ডা. বিভাংশু গুণ বিভু’র সভাপতিত্বে এবং কবি ও ছড়াকার রওনক আহমদ এনামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক খালেদ মিয়া।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সফিক আহমদ, সাংবাদিক আলী আহমেদ হিরন, ছড়াকার নিরঞ্জন মনি বিশ্বাস, কবি কাওছার আলী, কবি ফখরুল আহমদ, সংগঠক রাসেল আহমদ, সাংবাদিক সাদ্দাম হোসেন জুনেদ, নজরুল ইসলাম আজাদ মেম্বার, সাইদুর রহমান সাদিক, সুফিয়ান আহমেদ বাচ্চু, ইব্রাহিম আলী, কিল্টন দেব রিগ্যান, আলমগীর হুসেন, তারেক লিমন, কয়েছ আহমদ ও নাইম আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা কবি রফিকুল ইসলাম রুহুলের সাহিত্যকর্ম, সৃজনশীলতা ও ব্যক্তিজীবনের বিভিন্ন দিক স্মরণ করে তাঁর আত্মার শান্তি কামনা করেন। তাঁরা বলেন, একজন কবির মৃত্যু হলেও তাঁর সৃষ্টিকর্ম ও সাহিত্যচর্চার মধ্য দিয়ে তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।
শোকসভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফখরুল আহমদ এবং মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা কবির উদ্দিন।
শোকসভায় উপস্থিত ছিলেন কবি রফিকুল ইসলাম রুহুলের ছোট ভাই আফিফ ইসলাম। তিনি তাঁর ভাইয়ের আত্মার মাগফিরাত ও পরপারে শান্তি কামনায় সবার কাছে দোয়া চান।