Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

ভারতে পালানোর সময় আ.লীগ নেতা গ্রেফতার

📅 05 November 2026, 11:21 AM | 👁️ পঠিত: 11 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ভারতে পালানোর সময় আ.লীগ নেতা গ্রেফতার

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক -

ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে হিমাংশু দাস (৫২) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। 

 

বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে ইমিগ্রেশন ডেস্ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

হিমাংশু দাস বাগেরহাট জেলা সদরের হাড়িখালী পিসি কলেজ রোড এলাকার অমলেন্দু দাসের ছেলে। তিনি ওই এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে ভারতে যাওয়ার উদ্দেশে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেন হিমাংশু দাস। এ সময় তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় মামলা থাকার বিষয়টি স্বীকার করেন তিনি। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি শহীদ তিতুমীর জানান, ইমিগ্রেশন পুলিশ একজন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। বৃহস্পতিবার তাকে বাগেরহাট সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

প্রেস বিজ্ঞপ্তি

 

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]