Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 03 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

সিলেট বিভাগ ও জেলা পর্যায়ে টানা তিনবার শ্রেষ্ঠ যুব সংগঠক হলেন মো. কামাল

📅 03 November 2026, 02:34 AM | 👁️ পঠিত: 10 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিলেট বিভাগ ও জেলা পর্যায়ে টানা তিনবার  শ্রেষ্ঠ যুব সংগঠক হলেন মো. কামাল

স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন সাহস, পরিশ্রম, দূরদর্শিতা ও মানুষের জন্য কাজ করার আন্তরিকতা। এসব গুণকে পুঁজি করে একের পর এক উদ্যোগ গড়ে তুলে সফলতার স্বাক্ষর রেখেছেন সিলেট বিভাগ তরুণ উদ্যোক্তা ও যুব সংগঠক মো. কামাল। আত্মকর্মসংস্থান সৃষ্টি ও যুবসমাজের উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় যুব দিবস-২৬-এ সফল যুব সংগঠক ক্যাটাগরিতে সিলেট বিভাগে মধ্যে তিনবার শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার অর্জন করেছেন।  ‎

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে রোববার (১ নভেম্বর) সিলেট জেলা পরিষদে তাঁর হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় তাঁকে পুরস্কার প্রদান করেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।

মো. কামাল অভিনয়শিল্পী ও যুব সংগঠক, দেশ যুব সংগঠন, দেশ থিয়েটার সিলেট এর প্রতিষ্ঠাতা সভাপতি।

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত ‎অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম এবং সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। এছাড়া জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, মো. কামাল ২০১২ সাল থেকে তাঁর প্রতিষ্ঠিত দেশ যুব সংগঠন ও দেশ থিয়েটার সিলেট একাডেমির মাধ্যমে সেলাই, কম্পিউটারসহ বিভিন্ন কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছেন। এসব প্রশিক্ষণের মাধ্যমে তিনি ইতোমধ্যে শত শত বেকার তরুণ-তরুণীকে দক্ষ করে গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে সহযোগিতা করেছেন। প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সামাজিক উন্নয়ন, মানবকল্যাণ এবং যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে তাঁর এ অবদান প্রশংসনীয়।

মো.কামাল তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত হয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আর ভবিষ্যতে তিনি যেন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত হতে পারেন, সেজন্য সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]