Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 02 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

📅 02 November 2026, 01:54 PM | 👁️ পঠিত: 11 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক -

শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। সোমবার সকাল থেকে ফতুল্লার কুতুবআইলের বিভিন্ন গার্মেন্টসের শ্রমিকরা এ কর্মসূচি পালন করছেন।

 

সরেজমিনে দেখা যায়, বেলা ১১টায় ফতুল্লার কুতুবআইল শিল্পাঞ্চলের মেট্রো গার্মেন্টসসহ বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে সড়কে জড়ো হয়েছেন। এরপর মিছিল নিয়ে লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। 

 

 

দুপুর ১২টায় লিংক রোডের সাইনবোর্ড পর্যন্ত শ্রমিকরা অবরোধ করে রাখেন। এরপর লিংক রোডের বিভিন্ন স্থানে শ্রমিকরা পৃথক পৃথক দলে ঐক্যবদ্ধ হয়ে যানবাহন বন্ধ করে দেন। এতে চরম দুর্ভোগে পড়েন পথচারীরা। 

 

শ্রমিকরা জানান, দাবি মেনে নেওয়া না হলে সড়ক ছেড়ে তারা যাবেন না। 

 

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম আলম জানান, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]