Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 01 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

এইচএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সেই নেতা

📅 01 November 2026, 03:28 PM | 👁️ পঠিত: 14 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
এইচএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সেই নেতা

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক -

সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলে দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন সুনামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স। তার বাবা দাবি করেছেন, পুলিশি হয়রানির কারণে ছেলে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেননি।

 

প্রিন্স ছাত্রলীগের সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় তিনটি মামলা রয়েছে। বর্তমানে তাকে কড়া পুলিশি পাহারায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে রাখা হয়েছে।

 

প্রিন্সের বাবা দেওয়ান শাহরুখ চৌধুরী শনিবার সন্ধ্যায় জানান, ছেলে এখনো পুরোপুরি সুস্থ নন। তবে তিনি কথাবার্তা বলতে পারছেন। চিকিৎসকেরা তাকে বেশ কিছু পরীক্ষা দিয়েছেন। হাসপাতালেও তার নিরাপত্তায় পুলিশ মোতায়েন রয়েছে।

 

ছেলের পরীক্ষার ফল নিয়ে দেওয়ান শাহরুখ চৌধুরী বলেন, গত এক বছরে বিভিন্ন সময়ে তার ছেলেকে ১২০ দিন কারাগারে থাকতে হয়েছে। সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৮৯ পেয়েছিলেন প্রিন্স। এবার কারাগারে থেকে এইচএসসি পরীক্ষা দেওয়ায় ভালোভাবে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাননি। পদার্থবিজ্ঞান ও রসায়নে তিনি খারাপ করেছেন।

এদিকে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, সুনামগঞ্জ ও সিলেটের পাঁচজন সরকারি চিকিৎসক প্রিন্সের শারীরিক পরীক্ষা করেছেন। পরীক্ষায় তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার খিঁচুনি রোগ রয়েছে বলেও জানান তিনি।

ওসি আরও দাবি করেন, সিলেটের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রিন্স অনলাইনে সক্রিয় রয়েছেন এবং গুজব ছড়াচ্ছেন। তার হয়ে ফোনে পুলিশকে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় ফোন নম্বর উল্লেখ করে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি হাসপাতালে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]