Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 01 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

বারে তাহসিফের সঙ্গে সেই তরুণীর ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

📅 01 November 2026, 03:21 PM | 👁️ পঠিত: 15 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বারে তাহসিফের সঙ্গে সেই তরুণীর ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক -

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার সঙ্গে থাকা তরুণী দিশাকে (১৯) সাত দিনের রিমান্ডে পেতে চায় পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের পর আদালতে তোলা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ আহমেদ। তিনি বলেন, শনিবার রাতে অভিযান চালিয়ে দিশা নামের ওই তরুণীকে গ্রেফতার করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রোববার সাত দিনের রিমান্ডে পেতে আদালতে পাঠানো হয়েছে।

 

গত ২৭ অক্টোবর রাত থেকে নিখোঁজ ছিলেন সাবেক নৌবাহিনী কর্মকর্তা তাহসিফ। পরিবারের দাবি, সেদিন জুনিয়র বন্ধু শাহরিয়ার রেজা দ্বীপের ফোন পেয়ে বাসা থেকে বের হন তিনি। পরদিন বিকাল সাড়ে ৪টার দিকে উত্তরখান থানাধীন তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে নৌ পুলিশ।

 

সিসিটিভি ফুটেজে দেখা যায়, লাশ উদ্ধারের আগের রাতে দ্বীপের পাশাপাশি তাহসিফের সঙ্গে ছিলেন দিশাও। সোনারগাঁ জনপদের পাশের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারের ফুটেজে দেখা গেছে, রাত ১০টা ১৭ মিনিট থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত সেখানে অবস্থান করেন তারা। একই মোটরসাইকেলে করে দুজন বারে আসেন এবং পরে একই মোটরসাইকেলে চলে যান।

তাহসিফের মৃত্যুর ঘটনায় তার বাবা কে এম এনায়েতুল করিম হত্যা মামলা করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে দ্বীপকে। বর্তমানে তিনি চার দিনের রিমান্ডে নৌ পুলিশের হেফাজতে রয়েছেন। এ ঘটনায় দ্বীপের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে আইনশৃংখলা বাহিনী জানিয়েছে। এবার দিশাকেও গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

প্রেস বিজ্ঞপ্তি 

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]