Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 29 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

‘শুধু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন নয়, সব ভোটেই স্বচ্ছতা নিশ্চিত করবে ইসি’

📅 29 October 2026, 01:14 PM | 👁️ পঠিত: 12 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
‘শুধু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন নয়, সব ভোটেই স্বচ্ছতা নিশ্চিত করবে ইসি’

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক -

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, শুধু ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নয়, সব ভোটেই স্বচ্ছতা নিশ্চিত করবে নির্বাচন কমিশন (ইসি)। 

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপনির্বাচনের জন্য গঠিত মনিটরিং সেল পরিদর্শন শেষে একথা বলেন তিনি।

 

সিইসি আরও বলেন, ভালো নির্বাচনের সংস্কৃতি তৈরি করতে চায় বর্তমান কমিশন। এদেশে ভোট যেন যুদ্ধ, লাখ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করতে হয়, এসব ভোটের লজ্জা। এই লজ্জা দূর করে যুদ্ধকে উৎসবে পরিণত করতে চায় ইসি।

সিইসি জানান, লেভেল প্লেয়িং ফিল্ড ও ভোটের ভালো পরিবেশ নিশ্চিত করা ইসির দায়িত্ব। আশা প্রকাশ করেন, ভালো পরিবেশের কারণে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।

জামায়াত নেতৃতাধীন ১১ দলের অভিযোগ প্রসঙ্গে বলেন, অগ্রিম যেসব অভিযোগ তারা করেছিলেন সেগুলো আমলে নিয়ে আইনশৃঙ্খলাসহ সব ধরনের তৎপরতা বাড়িয়েছে ইসি।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]