Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 25 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

বিশ্বজয়ী কোরআনের পাখিকে সংবর্ধনা দিচ্ছে সিলেট জেলা ও মহানগর যুবদল

📅 25 October 2026, 06:39 PM | 👁️ পঠিত: 10 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বিশ্বজয়ী কোরআনের পাখিকে সংবর্ধনা দিচ্ছে সিলেট জেলা ও মহানগর যুবদল

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন হাফেজ এহতেশামুল হক হীরা। এমন অর্জন নিঃসন্দেহে বাংলাদেশের জন্য গৌরব ও সম্মানের।

সেই গৌরব ও সম্মান অর্জনকারী বিশ্বজয়ী হাফেজ এহতেশামুল হক হীরাকে সম্মাননা জানাচ্ছে সিলেট জেলা ও মহানগর যুবদল।

এ লক্ষ্যে রোববার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

নগরীর নাইওরপুল পয়েন্ট সংলগ্ন উৎসব রেস্টুরেন্টে অনুষ্ঠিতব্য আয়োজনে সিলেট জেলা ও মহানগর যুবদলের সর্বস্তরের নেতাকর্মীসহ সুধীজনদের উপস্থিতি কামনা করা হয়েছে।

এতে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী; সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী; সিলেট মহানগর বিএনপির সভাপতি মো. নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং জেলা ও মহানগর যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ।

সিলেট জেলা যুবদল সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু ও সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দিনার এ তথ্য নিশ্চিত করেছেন।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]