Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 21 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

বিএমজেএ’র সংবাদ সম্মেলন অপপ্রচার ও হয়রানি বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি

📅 20 October 2026, 10:41 PM | 👁️ পঠিত: 16 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বিএমজেএ’র সংবাদ সম্মেলন অপপ্রচার ও হয়রানি বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি

সুরমা সুপার মার্কেট ব্যাংক ভবনে দীর্ঘ অর্ধশতাব্দী ধরে পরিচালিত মানি এক্সচেঞ্জ ব্যবসার সুনাম ক্ষুণ্ন করতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী প্রতিনিধিরা। একই সঙ্গে আম্বরখানা পয়েন্ট থেকে সুরমা মার্কেট পর্যন্ত ব্যাংক বুথের কিছু অসাধু স্টাফ ও ভাসমান প্রতারক চক্র কর্তৃক পথচারী এবং গ্রাহকদের হয়রানি বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সিলেট বিভাগীয় বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ)-এর উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুরমা সুপার মার্কেটের সহযোগী ব্যবসায়ীবৃন্দ এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে ব্যবসায়ীরা জানান, সিলেট শহরস্থ সুরমা সুপার মার্কেট ব্যাংক ভবনে প্রায় ৫০ বছর ধরে সিলেটের একমাত্র ঐতিহ্যবাহী মানি এক্সচেঞ্জ মার্কেট পরিচালিত হয়ে আসছে। এখানে দীর্ঘদিন ধরে ৫০, ৩০ ও ২০ বছর যাবত সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করছেন তারা। এ মার্কেটের ওপর নির্ভর করে প্রায় শতাধিক পরিবার প্রবাসীদের সেবা প্রদানের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছে। অর্ধশতাব্দীরও বেশি সময়ের এই দীর্ঘ পথচলায় মার্কেটে কখনও চুরি, ছিনতাই, ডাকাতি কিংবা পথচারী হয়রানির কোনো ঘটনা ঘটেনি।
ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত সপ্তাহে স্থানীয় কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে তাদের উদ্দেশ্য করে সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। তারা এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তারা আরও অভিযোগ করেন, আম্বরখানা পয়েন্ট থেকে সুরমা সুপার মার্কেট এলাকায় পৌঁছানোর আগেই বেশ কিছু প্রতারক চক্র এবং কিছু ব্যাংক বুথের স্টাফ সাধারণ মানুষ ও দূর-দূরান্ত থেকে আসা পথচারীদের নানাভাবে হয়রানি করছে। ওইসব চক্রের অপকর্মের দায় নিরীহ সহযোগী ব্যবসায়ীদের ওপর এসে পড়ছে। যারা মার্কেটের আওতাভুক্ত নয় এবং অনিয়মতান্ত্রিক ও বেআইনিভাবে ব্যবসা চালিয়ে পরিবেশ নষ্ট করছে, তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ব্যবসায়িক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেন তারা। সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা তাদের পেশাকে আরও আধুনিক, সুশৃঙ্খল ও গ্রাহকবান্ধব করার আশাবাদ ব্যক্ত করেন।-বিজ্ঞপ্তি

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]