Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 06 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

কোনো ধরনের অপপ্রচার দেশের অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারবে না :নাসিম হোসাইন

📅 05 October 2026, 09:04 PM | 👁️ পঠিত: 18 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
কোনো ধরনের অপপ্রচার দেশের অগ্রযাত্রায়  বাধা হয়ে দাঁড়াতে পারবে না :নাসিম হোসাইন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি সুশৃঙ্খল ও গণমুখী রাজনৈতিক সংগঠন, যার মূল লক্ষ্যই হলো জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার ও দল দেশের মানুষের কল্যাণে দিনরাত কাজ করে যাচ্ছে। কোনো ধরনের অপশক্তি ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার দেশের এই অগ্রযাত্রা ও উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। তাই দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় তৃণমূল পর্যায়ের সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করতে হবে।

সিলেট মহানগরের অন্তর্ভুক্ত ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের সাথে বিমানবন্দর থানা কমিটি গঠন প্রক্রিয়া সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রবিবার ৪ অক্টোবর সন্ধ্যায় নগরীর কাজিরবাজার তোপখানাস্থ মহানগর বিএনপির কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে নাসিম হোসাইন আরও বলেন, ওয়ার্ড পর্যায় থেকে যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়নের মাধ্যমে বিমানবন্দর থানাকে একটি শক্তিশালী সাংগঠনিক ইউনিট হিসেবে গড়ে তোলা হবে।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। ইমদাদ চৌধুরী বলেন, দল পুনর্গঠনের এই প্রক্রিয়ায়  যারা অতীতে দলের দুঃসময়ে রাজপথে বুক চিতিয়ে লড়াই করেছেন,  তাঁদেরকেই নেতৃত্বে নিয়ে আসা হবে। তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি সরকারকে বিপদে ফেলতে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা তৎপর রয়েছে। এই অপত্যৎপরতা রুখতে আমাদেরকে সাংগঠনিকভাবে আরো গতিশীল শক্তিশালী হতে হবে।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ও রফিকুল ইসলাম রফিক। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ও হুমায়ুন আহমেদ মাসুক, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ মিলন, প্রকাশনা বিষয়ক সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মিজান আহমদ, সহ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক এবং সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম সায়েম। বিমানবন্দর থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির সমছু, সদস্য সচিব সৈয়দ সরোয়ার রেজা, সদস্য লুৎফুর রহমান চৌধুরী, জাহেদ আহমদ, নুরুল হক রাজু, ৫ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুয়েল আহমদ এবং ৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এবিএম রনি মজুমদার প্রমুখ। 

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]