Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 06 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

সিলেটে বিএফইউজে’র সভাপতি শাহীন মফস্বলের সাংবাদিকদের কল্যাণে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করতে হবে

📅 05 October 2026, 09:02 PM | 👁️ পঠিত: 17 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিলেটে বিএফইউজে’র সভাপতি শাহীন মফস্বলের সাংবাদিকদের কল্যাণে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করতে হবে

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন বলেছেন, মফস্বলের সাংবাদিকরা সংবাদপত্রে আন্তরিকভাবে কাজ করলেও তাদের সুযোগ-সুবিধা অত্যন্ত সীমিত। তিনি মফস্বল সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি জানান।

তিনি গতকাল সোমবার (৫ অক্টোবর) সিলেট প্রেসক্লাবে সিলেট মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 

সিলেট মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এসএমইউজে) সভাপতি মো. বদররুদ্দোজা বদরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদ আহমদের পরিচালনায় এতে প্রধান অথিতির বক্তব্য রাখেন  সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর।

ওবায়দুর রহমান শাহীন বলেন, ৫ আগস্ট গণঅভ্যত্থানে রাজপথে সাংবাদিদের ভৃমিকা ছিল অগপ্রণী। শিক্ষার্থীদের নেতৃত্বে রাজনৈতিক দলগুলো ছিল গণঅভ্যুত্থানে ছিল সক্রিয়। যার ফলে শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে। ৫ আগস্টের পর সাংবাদিকদের পপ্রত্যাশা এখন পর্যন্ত পূরণ হয়নি। এখন পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি। এ সরকারের প্রথম থেকে দেশ গঠনের উদ্যোগ ভালো ছিল। 

তিনি বলেন, বর্তমানে সরকারি দল যেভাবে অসহিষ্ঞু হয়ে ওঠেছে, অন্যদিকে বিরোধী দল কোনো সময় না দিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। এতে ফলাফল কোনদিকে গড়াবে তা বোধগম্য হচ্ছেনা। একথা বলা যায় সরকারি দল ও বিরোধী দলের ভূমিকা কোনোক্রমেই ভালো মনে হচ্ছেনা। তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আইন প্রণয়ণের ক্ষেত্রে তাড়াহুড়া করবেন না। সাংবাদিক বান্ধব আইন সময় নিয়ে কররুন, সিকিউরিটি আইন বাস্তবায়নের ক্ষেত্রে আরও চিন্তাভাবনা কররুন। তিনি সাংবাদিকদের সকল অধিকারের পাশাপাশি নবম ও দশম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি জানান।

 প্রধান অথিতি মুকতাবিস-উন নূর বলেন, মফস্বলের সাংবাদিকরা সংবাদপত্রের পপ্রাণশক্তি। তাদেরকে অবহেলা বা অধিকার বঞ্চিত করে কখনও কেউ লাভবান হয়নি। সাংবাদিকদের সুরক্ষার পাশাপাশি তাদের ন্যায্য দাবি-দাওয়া পূরণে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ঢাল হিসেবে কাজ করবে।

সুধি সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক এম এ মতিন, দৈনিক সিলেটের ডাক-এর সিনিয়র রিপোর্টার আনাস হাবিব কলিন্স, দৈনিক ইনকিলাবের ব্যুরো প্রধান ফয়সল আমীন, দেশ টিভি সিলেটের ব্যুরো চীফ খালেদ আহমদ, দৈনিক যায়যায়দিন-এর সিলেট ব্যুরো প্রধান ইফতেখার মো. নাবিল এবং সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সদস্য, এ কে কাওছার, শহীদুল ইসলাম, মুহিব হাসান, ঈশা তালুকদার,এনামুল ইসলাম সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]