Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 11 সেপ্টেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

পূর্বধলার শ্যামগঞ্জে চেকপোস্টে ১২ বোতল ভারতীয় মদসহ আটক একজন

📅 10 September 2026, 06:54 PM | 👁️ পঠিত: 39 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
পূর্বধলার শ্যামগঞ্জে  চেকপোস্টে ১২ বোতল ভারতীয় মদসহ  আটক  একজন

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক -

নেত্রকোনা পূর্বধলার শ্যামগঞ্জে  চেকপোস্টে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১২ বোতল ভারতীয় মদসহ মো. সুজন মিয়া (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর/২৬) বিকেল  ৩টা ৩০ মিনিটের  দিকে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ অভিযান চালিয়ে আটক করা হয়।

আটক সুজন মিয়া কলমাকান্দা উপজেলার চৈতানগর গ্রামের মো: হাছেন আলীর ছেলে।

পুলিশ জানায়, শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এসআই হারুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল চেকপোস্টে দায়িত্ব পালন করছিল। এ সময় কলমাকান্দা থেকে ঢাকাগামী ‘চন্দ্রডিঙ্গা ট্রাভেলস’-এর একটি বাসে তল্লাশি চালানো হয়। যাহার রেজি: নং- ঢাকা মেট্রো ব - ১৫-৮৯২৭।

তল্লাশির সময় বাসের যাত্রী সুজন মিয়ার কাছ থেকে ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪২,০০০ টাকা।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা হয়েছে,আজকে আসামীকে আদালতে প্রেরণ করা হবে।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]