Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 30 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

সিলেট ষ্টেশন ক্লাবে নতুন সদস্য বরণ অনুষ্ঠান সম্পন্ন

📅 29 August 2026, 12:04 PM | 👁️ পঠিত: 39 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিলেট ষ্টেশন ক্লাবে নতুন   সদস্য বরণ অনুষ্ঠান সম্পন্ন

ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাবে নতুন সদস্যদের বরণ করে নেওয়ার জন্য এক জমকালো ‘মেম্বারস রিসেপশন’ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে ক্লাবের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ক্লাবের প্রেসিডেন্ট শাহরুখ আহমদ শাক্কু নতুন ৩ জন  সদস্যের হাতে ফুল ও সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে তাদের শুভেচ্ছা জানান এবং ক্লাবের পক্ষ থেকে তাদেরকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

 

নবাগত সদস্যরা হলেন বজলুর রশিদ এমবিই,  জিল রুহায়েন জায়গীরদার, মনজুর আহমদ চৌধুরী। তাঁরা ক্লাবের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন।

 

অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট এ. জেড. এম আব্দুল্লাহ, অর্থ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক এ.এস. সিরাজুল হক চৌধুরী, ব্যবস্থাপনা ও বিনোদন বিভাগের পরিচালক দেলোয়ার জাহান চৌধুরী আপেল, ক্রীড়া বিভাগের পরিচালক যীশু দেব, সাংস্কৃতিক বিভাগের পরিচালক তানজিনা মুমিন আহমেদ এবং আপ্যায়ন বিভাগের পরিচালক জুম্মা আব্বাস রাজু।

 

নির্ধারিত সময়সূচী অনুযায়ী রাত ৮ টায় প্রধান অনুষ্ঠান শুরু হয়। এরপর রাত ১০ টায় নতুন সদস্যদের পরিচিতি পর্ব সম্পন্ন হয় এবং রাত ১০:৩০ টায় সুস্বাদু নৈশভোজের মাধ্যমে আনন্দঘন এই আয়োজনের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি

 

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]