Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 30 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
বিনোদন

সন্তানের অপেক্ষায় সামান্থা, মাতৃত্ব নিয়ে যে কথা বললেন অভিনেত্রী

📅 29 August 2026, 11:56 AM | 👁️ পঠিত: 32 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সন্তানের অপেক্ষায় সামান্থা, মাতৃত্ব নিয়ে যে কথা বললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক-

 

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মা হতে চলেছেন। সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ পর্বে ভক্ত-অনুরাগীদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। এর পাশাপাশি তার ভক্ত-অনুরাগীদের মাতৃত্বের নানা অভিজ্ঞতাও জানিয়েছেন অভিনেত্রী।

 

 

এক ভক্ত তার ওজন বাড়ার প্রশ্নের উত্তরে নিজের একটি ছবি পোস্ট করে সামান্থা লিখেছেন— আমিও বুঝতে পারছি। ইতোমধ্যে ১১ কেজি ওজন বেড়ে গেছে। 

আরেক ভক্ত নিজের অভিজ্ঞতা শেয়ার করে মানসিক অবস্থার কথা ও মেজাজ কেমন থাকে জানান। উত্তরে অভিনেত্রী বলেন, অনেক সময়ে একটা কথা বলা শুরু করি, কিন্তু শেষ পর্যন্ত কী বলতে চাইছি, নিজেই বুঝতে পারি না। তাই আর সন্তান আগমনের অপেক্ষা করতে পারছেন না।

 

আরেক নতুন মা তার অভিজ্ঞতা জানিয়ে লিখেছেন, সারা দিন সন্তানকে খাওয়ানো, ঢেঁকুর তোলানো, কোলে নিয়ে দোলানো— একই কাজের পুনরাবৃত্তি করে চলেছেন। উত্তরে অভিনেত্রী লিখেছেন— শুনেই মনে হচ্ছে— এটা আসলে ২৪ ঘণ্টার চাকরি!

এক অনুরাগী সামান্থাকে সরাসরি প্রশ্ন করেন— এই সময়টা কি উপভোগ করছেন? অভিনেত্রীর উত্তর, মন থেকে পুরোপুরি উপভোগ করছি। তিনি বলেন, ভাবিনি এই পুরো বিষয়টির জন্য আমার নিজেকে এতটা ক্ষমতাশালী মনে হবে। আগে ভেবেছিলাম, বেশিরভাগ সময়েই হয়তো ভীষণ চাপে থাকব। কিন্তু তা হয়নি। 

এর আগে এক সাক্ষাৎকারে সামান্থা জানিয়েছিলেন, তিনি অনেক দিন ধরেই মা হতে চেয়েছেন।

উল্লেখ্য, অভিনেত্রী সামান্থা রুখ প্রভু ও তার স্বামী রাজ নিদিমোরু তাদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। আপাতত মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন অভিনেত্রী।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]