Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 27 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

জালালাবাদ গ্যাসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নবনিযুক্ত পরিচালকের বৈঠক

📅 27 August 2026, 10:42 PM | 👁️ পঠিত: 5 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
জালালাবাদ গ্যাসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নবনিযুক্ত পরিচালকের বৈঠক

সিলেটে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক করেছেন নবনিযুক্ত পরিচালক বদরুজ্জামান সেলিম।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাসের কার্যালয় পরিদর্শন শেষে ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দপ্তরের হলরুম ও অডিটরিয়াম আধুনিকায়ন, কর্মকর্তা-কর্মচারীদের কর্মপরিবেশের উন্নয়ন এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও দক্ষ করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় দক্ষিণ সুরমার জালালপুর এলাকায় গ্যাস সংযোগ থেকে বঞ্চিত গ্রাহকদের গ্যাস সংযোগ দেওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন পরিচালক বদরুজ্জামান সেলিম।

বৈঠকে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে পরিচালকের সঙ্গে মতবিনিময় করেন।

নবনিযুক্ত পরিচালক কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে গ্রাহকসেবার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানের কার্যক্রমে আরও স্বচ্ছতা ও গতিশীলতা আনার ওপর গুরুত্ব দেন।


 

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]