Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 28 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

সিলেট নগরীর ৩৫নং ওয়ার্ড যুব জমিয়তের কমিটি গঠন

📅 27 August 2026, 10:36 PM | 👁️ পঠিত: 12 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিলেট নগরীর ৩৫নং ওয়ার্ড যুব জমিয়তের কমিটি গঠন

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর ৩৫নং ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে বুধবার (২৬ আগস্ট) বাদ আসর মেজেরটিলার একটি অভিজাত হোটেলে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাফিজ মাওলানা আব্দুল হাদির সভাপতিত্বে ও মাওলানা আব্দুল ওয়াজিদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট মহানগরীর সভাপতি মাওলানা আসআদ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মহানগর যুব জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আসআদ উদ্দিন বলেন, পবিত্র রবিউল আউয়াল মাস আমাদের জন্য রাসুলুল্লাহ (সা.)এর আদর্শ,উত্তম চরিত্র ও মানবতার শিক্ষা গ্রহণের বার্তা নিয়ে আসে। তরুণদের সেই আদর্শে গড়ে উঠে মাদক, অশ্লীলতা ও সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

হাফিজ আব্দুল করিম দিলদার বলেন, তৃণমূলে সংগঠনকে শক্তিশালী করতেই এ কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত দায়িত্বশীলদের আন্তরিকতা ও ত্যাগের মাধ্যমে ৩৫ নম্বর ওয়ার্ডকে একটি আদর্শ সাংগঠনিক ইউনিট হিসেবে গড়ে তুলতে হবে।

সভায় উপস্থিত ছিলেন শাহপরান থানা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ দিলদার হোসাইনসহ স্থানীয় দায়িত্বশীলবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে হাফিজ মাওলানা আব্দুল হাদিকে আহ্বায়ক ও মাওলানা আব্দুল ওয়াজিদকে সদস্য সচিব করে ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।বিজ্ঞপ্তি।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]