ঢাকার কেরাণীগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ৫ মাদকসেবীর কারাদণ্ড
📅 25 August 2026, 10:20 PM |
👁️ পঠিত: 41 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
নিজস্ব প্রতিবেদ -
সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন বিশ্বাস, DNC, প্রধান কার্যালয়, ঢাকা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাজিদ উল ইসলাম এর নেতৃত্বে পুলিশ ফোর্স ও DNC, জেলা কার্যালয়, খ-সার্কেল, ঢাকা কর্তৃক পরিচালিত মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে কেরাণীগঞ্জ উপজেলার মনু বেপারীর ঢাল এলাকাস্থ শফিকুল ইসলামের ছেলে হৃদয় (২২) ও একই এলাকাস্থ মৃত হায়দার আলীর ছেলে রুবেল মিয়া (৩৬) দ্বয়কে ইয়াবা ট্যাবলেটসহ এবং কদমতলী এলাকাস্থ নুরুল ইসলামের ছেলে ফয়সাল (২৬), মোঃ ইব্রাহীমের ছেলে সজীব (২৯) ও মৃত হাশেম মিয়ার ছেলে সোহেল মিয়া (৫০) ত্রয়কে গাঁজা সেবন ও সংরক্ষণ অবস্থায় আটক করা হয়।
অভিযান শেষে আসামিদেরকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে সিনিয়র সহকারী সচিব ওএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন বিশ্বাস আসামীদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন। পরে, আসামীদেরকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।
অভিযানকালে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে।মাদক নির্মূলে অভিযান আরও কঠোর করা হবে।
মাদক সেবন, বহন ও বিক্রয়ের সাথে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার পাশাপাশি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাৎক্ষণিক শাস্তির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও তিনি অভিযানকালে জানান।
উপজেলা নির্বাহী অফিসার মো: উমর ফারুক জানান, ইতোমধ্যে কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযান,কেম্পেইন, সভা, সেমিনার করা হচ্ছে। টাস্কফোর্সের অভিযান এ বিষয়ে আরেক মাত্রা যোজন হবে।
প্রশাসন, র্যাব, পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একসাথে কাজ করার ফলে মাদক ব্যবসায়ী ও সেবীদের দ্রুত আইনের আওতায় আনা যাবে। টাস্কফোর্সের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।