Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 04 সেপ্টেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার

📅 29 July 2026, 02:15 PM | 👁️ পঠিত: 4 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক -
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইসি স্বাধীনভাবে দয়িত্ব পালন করতে পারছে না, চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি আমরা।
বুধবার (২৯ জুলাই) দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগের রাজনীতি আইন দ্বারা নিষিদ্ধ থাকায় দলের সঙ্গে থাকা অবস্থায় তাদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করতে হবে। তিনি বলেন, রাজনৈতিকভাবে যাদের জনপ্রতিনিধিদের জায়গায় বসানো হয়েছে, তাদের সেই পদের জন্য নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য বলে ঘোষণা করতে হবে।
  জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহন করতে না দেওয়ার ইসির যে সিদ্ধান্ত তা বাতিলের দাবি জানিয়েছি। ইসি তা আমলে নিয়ে আলোচনার কথা বলেছে।   তিনি বলেন, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব শামসুল আলমের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছি। জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে দায়িত্ব পালন করেছেন উনি, তাকে ইসিতে নিয়োগ দিলে নির্বাচন নিরপেক্ষ হবে না।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]