Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 08 সেপ্টেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

সচিব পদে পদোন্নতি পেলেন ২ কর্মকর্তা

📅 28 July 2026, 06:00 PM | 👁️ পঠিত: 3 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সচিব পদে পদোন্নতি পেলেন ২ কর্মকর্তা
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক - সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন সরকারের দুই কর্মকর্তা। অতিরিক্ত সচিব পদমর্যাদার এ দুই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সচিব পদে পদোন্নতি পাওয়া দুই কর্মকর্তার একজন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব (অতিরিক্ত সচিব) মো. মামুনুর রশীদ ভূঞা। পদোন্নতির পর তাকে আবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগেই পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) আবু সাঈদ মো. কামরুজ্জামানও সচিব পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতির পর তাকে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) করা হয়েছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]