Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 04 সেপ্টেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

আগামী ১০ আগস্ট এসএসসি  সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে

📅 27 July 2026, 02:33 PM | 👁️ পঠিত: 3 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
আগামী ১০ আগস্ট এসএসসি  সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক - চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক।
সোমবার (২৭ জুলাই) তিনি যুগান্তরকে বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য ১০ আগস্ট তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই দিন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। এর আগে, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছিল, বিভিন্ন কারণে নির্ধারিত সময়ে ফল প্রকাশ সম্ভব হয়নি। পরে ফল প্রস্তুতের কাজ শেষ হলে প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়।
উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা দেশের ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা শিক্ষাবোর্ড এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত হয়। ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]