Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 04 সেপ্টেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

নানিয়ারচর সেনা জোন "১৭ ই বেংগল" কর্তৃক বসতবাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন প্রদান

📅 24 July 2026, 08:21 PM | 👁️ পঠিত: 2 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
নানিয়ারচর সেনা জোন "১৭ ই বেংগল" কর্তৃক বসতবাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন প্রদান
শহিদুল ইসলাম, প্রতিবেদক- রাঙ্গামাটি জেলার নানিয়ারচর‌ে ২৪ জুলাই ২০২৬ (শুক্রবার) বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন কর্তৃক মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে জুরাপ্পাপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন হাজাছড়া এলাকার বাসিন্দা নির্ভয় চাকমাকে তার আগুনে পুড়ে যাওয়া বসতবাড়ি পুননির্মাণের জন্য সহায়তা প্রদান করা হয়েছে। গত ২০ জুলাই ২০২৬ তারিখ অগ্নিকান্ডে নির্ভয় চাকমার বসতবাড়ি সম্পূর্ণরুপে পুড়ে যায়। বিষয়টি জানার পর নানিয়ারচর জোনের জোন কমান্ডার, বিএ-৭৯০০ লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য তাৎক্ষণিক মানবিক সহায়তা প্রদানের নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে, জুরাপ্পাপাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বিএ-১১৭৫১ ক্যাপ্টেন এস, এম, রাফসান জানী ভুক্তভোগীর পরিবারের মাঝে বসতবাড়ি পুননির্মাণের জন্য ১৬ পিস ঢেউটিন হস্তান্তর করেন। বাংলাদেশ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগ স্থানীয় জনগণ সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমকে দুর্গত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনীর আন্তরিক অঙ্গীকারের প্রতিফলন হিসেবে অভিহিত করেন। বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি এবং আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]