Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 06 সেপ্টেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

বুড়িঘাট ও ক্ষারিক্ষ্যং অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ

📅 15 July 2026, 02:05 PM | 👁️ পঠিত: 2 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বুড়িঘাট ও ক্ষারিক্ষ্যং অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ
শহিদুল ইসলাম, প্রতিবেদক- নানিয়ারচর জোন সদরে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় চলমান ভারীবর্ষণ/অতিবৃষ্টিতে বুড়িঘাট ও ক্ষারিক্ষ্যং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ ও শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি এর দিকনির্দেশনায় পরিচালিত এ মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় জোনের দায়িত্বপূর্ণ বুড়িঘাট ও ক্ষারিক্ষ্যং এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারসমূহকে সহায়তা প্রদান করা হয়। এ সময় ক্যাপ্টেন ফায়েক ইবতিদা ইসলাম, ক্যাম্প কমান্ডার, বুড়িঘাট আর্মি ক্যাম্প বুড়িঘাট এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আনুষ্ঠানিকভাবে ত্রাণ ও শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করেন। এছাড়াও, ক্ষারিক্ষ্যং আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্ষারিক্ষ্যং এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ ও শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করেন। উক্ত কার্যক্রমের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারবর্গ মানবিক সহায়তা গ্রহণ করেছেন। দুর্যোগকালীন সময়ে দুর্গত মানুষের পাশে থেকে তাদের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও জনসাধারণের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]