Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

আট জেলায় বন্যায় ৫৪ জনের মৃত্যু

📅 14 July 2026, 05:16 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
আট জেলায় বন্যায় ৫৪ জনের মৃত্যু
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক - বন্যায় আট জেলায় এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৬ লাখের বেশি মানুষ। ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে সচিবালয়ে বন্যাজনিত দুর্যোগ মোকাবিলা, জরুরি সাড়াদান ও সমন্বয়ের লক্ষ্যে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব জানান ত্রাণমন্ত্রী। আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ত্রাণমন্ত্রী বলেন, বন্যার্ত এলাকায় যাবেন তিনি। বন্যায় কত টাকার ক্ষতি হয়েছে তা নিরূপণে আরও কয়েকদিন সময় লাগবে। আর পাহাড়ের পাদদেশে বা পাহাড়ে বসবাসকারীদের জন্য সমতলে বসবাসের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন ত্রাণমন্ত্রী।
এদিন সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বন্যা কবলিত এলাকায় ধানের বীজ ডুবে গেছে। আগামী দুই দিনের মধ্যে বন্যা কবলিত এলাকায় কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন জমিতে বীজতলা তৈরি করা হবে। সে বীজ কৃষক পর্যায়ে বিতরণ করা হবে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]