Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 04 সেপ্টেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

নরসিংদীর শিবপুরে ইয়াবা-গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক করেন পুলিশ 

📅 11 July 2026, 07:08 PM | 👁️ পঠিত: 2 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
নরসিংদীর শিবপুরে ইয়াবা-গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক করেন পুলিশ 
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক - নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নে শিবপুর মডেল থানার এস আই কাইয়ূমের নেতৃত্বে ১০ইং জুলাই শুক্রবার পুলিশ  অভিযান চালিয়ে নিশাদ (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৯০ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক নিশাদ শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের মধ্য কারার চর গ্রামের রতন মিয়ার ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি ও হেফাজত থেকে ৯০ পিস ইয়াবা এবং ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]