ধামইরহাটে উদ্ধারকৃত ৫টি কষ্টিপাথরের প্রত্নবস্তু পাহাড়পুর বৌদ্ধ বিহারে হস্তান্তর
📅 29 June 2026, 10:21 PM |
👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাট উপজেলার বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা ৫টি কষ্টিপাথরের প্রত্নবস্তু আদালতের নির্দেশে পাহাড়পুর বৌদ্ধ বিহার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২৯ জুন) বিকেলে ধামইরহাট থানা চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব প্রত্নবস্তু হস্তান্তর করা হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী ধামইরহাট থানা পুলিশ পাহাড়পুর বৌদ্ধ বিহারের কাস্টডিয়ান মো. ফজলুর করিমের কাছে কষ্টিপাথরের প্রত্নবস্তুগুলো বুঝিয়ে দেন।
হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামইরহাট থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদসহ থানা পুলিশের অন্যান্য সদস্যরা।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন সময় ও বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা এসব কষ্টিপাথরের প্রত্নবস্তু আদালতের নির্দেশনা অনুসারে যথাযথ সংরক্ষণের জন্য পাহাড়পুর বৌদ্ধ বিহার কর্তৃপক্ষের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।